| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৩:৪৮:৩২:অপরাহ্ন  |  ৫৯১১৭৯ বার পঠিত
এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: চেক ডিজঅনার মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাবনা-২ আসনে দলের ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে কামালপুর ফাঁড়ি পুলিশ। পরে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। আসাদুল্লাহ হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। তিনি এনসিপির যুব সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও প্রেস উইংয়ের দায়িত্বে ছিলেন। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটির দায়িত্বও পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আসাদুল্লাহ ২০২৪ সালে জামালপুর জেলার এক ব্যক্তির চেক ডিজঅনার মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত ও তিন লাখ টাকা অর্থদণ্ডের মামলার আসামি ছিলেন। সম্প্রতি তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের অ্যাম্বাসেডর হিসেবে নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। তবে নির্বাচন শেষ হওয়ার পর বাড়িতেই অবস্থান করছিলেন। শুক্রবার গভীর রাতে কামালপুর ফাঁড়ির পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে, পরে আদালতে হস্তান্তর করা হয়।

আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, শুক্রবার গভীর রাতে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। এটি পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা বলে মনে হচ্ছে। দ্রুত মুক্তি চাই।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খইম উদ্দিন জানান,চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪