| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৭:১৫:১৩:অপরাহ্ন  |  ৫৮৮৭৪৯ বার পঠিত
কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এবং নির্বাচন–পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

রোববার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জোট নেতারা। দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশন ভবনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে বৈঠকটি শুরু হয়।

বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।

তিনি জানান, হামলার প্রতিবাদে সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করবে ১১ দলীয় জোট।

নির্বাচনে ভয়-ভীতি প্রদর্শনের কারণে ভোটার উপস্থিতি কম ছিল বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, কোথাও কোথাও ভোট গণনার সময় ১১ দলীয় জোটের এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

হামিদুর রহমান আযাদ বলেন, আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি, তাদের পক্ষ থেকে বারবার কমিশন ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু এ বিষয়ে সন্তোষজনক কোনো পদক্ষেপ পাইনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪