| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদুল আযহা উপলক্ষে শহীদ জিয়া ও কোকোর মাজারে বিএনপির শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৫ ইং | ১০:৪৬:১৮:পূর্বাহ্ন  |  ১৬৯৩৫৫৬ বার পঠিত
ঈদুল আযহা উপলক্ষে  শহীদ জিয়া ও কোকোর মাজারে বিএনপির শ্রদ্ধা
ছবির ক্যাপশন: ঈদুল আযহা উপলক্ষে শহীদ জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা

সিনিয়র রিপোর্টার:

পবিত্র ঈদুল আযহার দিনে বৃষ্টিকে উপেক্ষা করে  করে শহীদ জিয়া ও কোকোর মাজার জিয়ারত  ও শ্রদ্ধা জানান বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ  ও  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

আজ শনিবার (৭ই জুন) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে  শ্রদ্ধা জানানো হয়। 

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় মির্জা ফখরুলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ডা. এ জেড এম জাহিদ, হাবীব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম ,ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব  হাজী মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং ফাতিহা পাঠ করা হয়।  এছাড়া কোকোর কবরে বিএনপির  পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এসময় বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪