| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির সমন্বয় কমিটি থেকে ভাঙ্গা উপজেলার দুই সদস্যর পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৫ ইং | ১৫:২০:২৮:অপরাহ্ন  |  ১৭৮৫৫২৭ বার পঠিত
এনসিপির সমন্বয় কমিটি থেকে ভাঙ্গা উপজেলার দুই সদস্যর পদত্যাগ
ছবির ক্যাপশন: এনসিপির সমন্বয় কমিটি থেকে ভাঙ্গা উপজেলার দুই সদস্যর পদত্যাগ

ভাঙ্গা (উপজেলা) প্রতিনিধি :

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার প্রধান সমন্বয় কমিটির তালিকা পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যে রিফাত বিন আতিক ও সাজ্জাদ খান দুই সদস্য এনসিপির কমিটি থেকে পদত্যাগ করেছেন।পদত্যাগ করার বিষয়টি আজ রাত পৌনে নয়টার দিকে নিশ্চিত করেছেন এনসিপির পদত্যাগকারী দুই সদস্য।

জানা গেছে,  এনসিপির ভাঙ্গা উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক আশরাফ শেখ শুক্রবার নিজের এফবির ওয়ালে ১৭ সদস্য বিশিষ্ট  কমিটির তালিকা পোস্ট করেন। কেন্দ্রীয় কমিটির মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক দক্ষিণাঞ্চল ও সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত কমিটিতে রিফাত বিন আতিক ও সাজ্জাদ খান দুজনেই সদস্য।  কয়েক ঘন্টা পার হতে না হতেই এনসিপিসি নতুন কমিটির পোস্ট ঘিরে তীব্র সমালোচনার সৃষ্টি ও এনসিপির কমিটি থেকে পদত্যাগ করার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন দু'জন সদস্য। পরে এনসিপির হুয়াট্স আপ গ্রুপের দায়িত্বরত নিলীমা আকতার ও আশীকের কাছে রিফাত ও সাজ্জাদ খান পদত্যাগপত্র পেশ করেন।

এ প্রসঙ্গে যৌথ বিবৃতিতে দুজনে জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভাঙ্গা উপজেলার সমন্বয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় ও সজ্ঞানে দায়িত্ব থেকে ও এনসিপির পদ থেকে পদত্যাগ করছি।

কমিটি গঠনকালে কেন্দ্রীয় কমিটি বা ভাঙ্গার প্রধান সমন্বয়ক তাদের মতামত গ্রহণ করেননি উল্লেখ করে আরও বলেন একটা দলের অগ্রযাত্রায় এধরনের আচরণ দুঃখজনক। অরাজনৈতিক প্ল্যাটফর্ম হলেও ধীরে ধীরে রাজনৈতিক ধারায় প্রভাবিত হচ্ছে এবং আন্দোলনে বিশ্বাসী ও মর্যাদাপূর্ণ কাউকে কমিটিতে রাখা হয়নি। তৈলাধারার তেলবাজিদের নিয়ে এনপিপির কমিটি গঠনে আমাদের দুজনের পদত্যাগ করার সিদ্ধান্ত ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে এবং কাউকে দায়ী করি না। দলের প্রতি শুভকামনা জানান তারা।

এবিষয়ে এনসিপির প্রধান সমন্বয়ক আশরাফ শেখ বলেন কেউ যদি কমিটি থেকে পদত্যাগ করেন এটা তাদের নিতান্তই ব্যক্তিগত বিষয়। তিনি আরও বলেন যতদূর জানা গেছে, এনসিপির কমিটিতি সদস্য পদ পাওয়ায় তারা দুজন ক্ষুব্দ হয়ে পদত্যাগ করেছেন বলে তার কাছে এমন তথ্য এসেছে বলে জানান।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪