| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৫ ইং | ০৩:১০:৫৩:পূর্বাহ্ন  |  ১৬৯১৮৫২ বার পঠিত
খালেদা জিয়ার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়
ছবির ক্যাপশন: খালেদা জিয়ার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

রিপোর্টার্স২৪ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা। শনিবার রাতে চেয়ারপারসনের গুলশানের বাসা ‘ফিরোজা’য় এ শুভেচ্ছাবিনিময় হয়।

শনিবার রাত সাড়ে আটটায় বিএনপির মহাসচিবের সঙ্গে ফিরোজায় প্রবেশ করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন।

স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাতের পর দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হালিম, আফরোজা খানমসহ কয়েকজন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাতের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ খালেদা জিয়াকে যখন থেকে আটক করে রেখেছিল, যখন তিনি কারাগার থেকে বাসায় ফিরেছেন, গৃহবন্দী থেকেছেন। তখন আমরা তাঁর সঙ্গে সেভাবে দেখা করতে পারিনি। পরবর্তীকালে তিনি যখন মুক্ত হয়েছেন, তখন ঈদের দিনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। এটা আজ আমাদের জন্য আনন্দের মুহূর্ত, আনন্দক্ষণ।’

বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি (খালেদা জিয়া) সুস্থ আছেন, ভালো আছেন, আগের চেয়ে ইনশা আল্লাহ ভালো আছেন। তিনি আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের ঈদ মোবারক জানিয়েছেন, দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন এবং সবাইকে তাঁর জন্য, দেশের জন্য দোয়া করতে বলেছেন।’

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪