| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাহানারার অভিযোগে মঞ্জুরুলকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৯:৩০:১৮:অপরাহ্ন  |  ৪২৬৯৬০ বার পঠিত
জাহানারার অভিযোগে মঞ্জুরুলকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামকে দেশের সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার বোর্ডের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

অভিযোগের সূত্রপাত জাতীয় নারী দলের দায়িত্ব পালনকালে মঞ্জুরুল ইসলামের আচরণ নিয়ে। জাতীয় দলের পেসার জাহানারা আলম অভিযোগ করেন, নির্বাচক থাকাকালে তিনি যৌন হয়রানির শিকার হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিসিবি একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। দীর্ঘ তদন্ত শেষে জাহানারার আনা চারটি অভিযোগের মধ্যে দুটির সত্যতা পাওয়া যায়।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বোর্ড সভায় মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশের ক্রিকেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও দেশে ফিরে বা দেশের কোনো স্তরের ঘরোয়া ক্রিকেটে তিনি আর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।

সূত্র জানায়, ভুক্তভোগী জাহানারা আলম ব্যক্তিগতভাবে ফৌজদারি বা আইনি পদক্ষেপ নিতে চাইলে বিসিবি তাকে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সহায়তা দেবে। নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত ও ক্রিকেটাঙ্গনে স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪