| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে আজীবন নিষিদ্ধ করল বিসিবি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ০৩:৫৬:৩৮:পূর্বাহ্ন  |  ৪২৪৪৭৩ বার পঠিত
জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে আজীবন নিষিদ্ধ করল বিসিবি

স্টাফ রিপোর্টার: জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২২ ফেব্রুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানিয়েছে, এটি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে অস্ট্রেলিয়াপ্রবাসী নারী ক্রিকেটার জাহানারা আলম এক সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। বিসিবি বিষয়টি তদন্তের জন্য একটি স্বাধীন কমিটি গঠন করে। জাহানারা কমিটির কাছে লিখিতভাবে একই অভিযোগ করেন।

তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, মঞ্জুরুলের বিরুদ্ধে জাহানারার চারটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়। কমিটি জানায়, তাঁর কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকায় অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে।

সুপারিশের ভিত্তিতে আজকের সভায় মঞ্জুরুলকে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) কর্মরত, এবং গত বছরের ৩০ জুনের পর থেকে বিসিবির কোনো দায়িত্বে নেই।

উল্লেখ্য, জাহানারা মঞ্জুরুলের সঙ্গে তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন। তবে বিসিবির তদন্ত কমিটি তৌহিদের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪