| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথমবার বাংলাদেশ সফরে লঙ্কান নারী দল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ০৩:৪০:০৫:পূর্বাহ্ন  |  ৮১৫ বার পঠিত
প্রথমবার বাংলাদেশ সফরে লঙ্কান নারী দল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা নারী জাতীয় ক্রিকেট দল। শুক্রবার সকালে রাজধানীতে অবতরণ করে চামারি আতাপাত্তুর নেতৃত্বাধীন সফরকারী দল।

ঢাকায় নামার পর সংক্ষিপ্ত বিরতি নিয়ে একই দিন বিকেলেই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় লঙ্কানরা। সেখানেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শুরু হবে ২০ এপ্রিল। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৫ এপ্রিল।

ওয়ানডে পর্ব শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে যাবে দুই দল। তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-এ, ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে।

এই সফরের জন্য ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে তারা।

বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা নারী দলের এটিই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে ২০২৩ সালে শ্রীলঙ্কায় একমাত্র সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই সফরে ওয়ানডেতে ১-০ এবং টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল লঙ্কানরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪