| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম: ভরি এখন ২ লাখ ৬১ হাজার ছাড়ালো

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১০:৪১:৫৬:পূর্বাহ্ন  |  ৫৪৩৪৪৪ বার পঠিত
দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম: ভরি এখন ২ লাখ ৬১ হাজার ছাড়ালো

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কা। এক লাফে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও বড় অঙ্কের বৃদ্ধি স্বর্ণবাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী

২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম): ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা

২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা

১৮ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা

সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত ৩১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ১৯ বারই বেড়েছে দাম, আর কমেছে মাত্র ১২ বার। গত বছর মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল যার মধ্যে ৬৪ বারই ছিল মূল্যবৃদ্ধি।

বিশ্লেষকদের মতে, টানা মূল্যবৃদ্ধিতে স্বর্ণবাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়াচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪