| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ১০:৩৫:৩৬:পূর্বাহ্ন  |  ১১৪৬৭৫ বার পঠিত
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রমনা থানার সহসভাপতি তামজীদ হাসানকে (২৪) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকালে খিলগাঁও থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া তামজীদ হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রমনা থানার সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সহসভাপতি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪