| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ০২:১৬:৫০:পূর্বাহ্ন  |  ৭৫৩ বার পঠিত
আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি উপজেলা সদরের থানার মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহমেদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, ফারুক খান প্রমুখ।

বক্তারা অবিলম্বে যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪