| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় ফারিয়া'র উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ০২:০৯:৪৮:পূর্বাহ্ন  |  ৮৭৫ বার পঠিত
তারাকান্দায় ফারিয়া'র উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) তারাকান্দা উপজেলা মডেল ফারিয়ার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার তালদিঘী খেলার মাঠে তারাকান্দা উপজেলা মডেল ফারিয়া ও ময়মনসিংহ এক্টিভ প্লেয়ার্স গ্রুপের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন তারাকান্দা উপজেলা মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রুবেল।

৮০ মিনিটের এ ম্যাচে দুই অর্ধে ৪০ মিনিট করে খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন তারাকান্দা উপজেলা মডেল ফারিয়ার সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসাইন।

খেলার প্রথমার্ধে তারাকান্দা উপজেলা মডেল ফারিয়ার পক্ষে কাঞ্চন রায় গোল করে দলকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে টানা চারটি গোল করে ম্যাচে জয় নিশ্চিত করে ময়মনসিংহ এক্টিভ প্লেয়ার্স গ্রুপ। ফলে ৪-১ গোলের ব্যবধানে জয় পায় দলটি।

সৌহার্দ্যপূর্ণ ও সুন্দর পরিবেশে খেলা অনুষ্ঠিত হওয়ায় উভয় দলের খেলোয়াড়েরা সন্তোষ প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪