| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রেফারির রুমে মেসির অনুপ্রবেশ ইস্যুতে রায় দিলো এমএলএস

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১১:৩৬:৪৫:পূর্বাহ্ন  |  ৪২৩২৪৭ বার পঠিত
রেফারির রুমে মেসির অনুপ্রবেশ ইস্যুতে রায় দিলো এমএলএস

স্পোর্টস ডেস্ক: মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু হলেও প্রথম ম্যাচে ইন্টার মায়ামির হয়ে কোনো গোল করতে পারেননি লিওনেল মেসি। শনিবার লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ৩-০ গোলে হারের পর মেসির ওপর উঠেছিল অভিযোগ, তিনি কারো অনুমতি ছাড়া ম্যাচ শেষে রেফারিদের রুমে প্রবেশ করেছেন।

তবে এমএলএস কর্তৃপক্ষ ভিডিও বিশ্লেষণ করে রায় দিয়েছে, মেসি লিগের কোনো নীতি লঙ্ঘন করেননি। ফলে তিনি কোনো শাস্তি পাচ্ছেন না এবং বিষয়টি ডিসিপ্লিনারি কমিটিতেও নেওয়া হবে না।

ম্যাচের পর ছড়ানো ভিডিওতে দেখা যায়, মায়ামি অধিনায়ক রেফারিদের প্রাঙ্গনে প্রবেশ করছেন। অনেকে দাবি করেছিলেন, মেসি রেফারিদের লকার রুমে ঢুকেছেন অনুমতি ছাড়া। কিন্তু এমএলএস জানায়, মেসি যে পথ ব্যবহার করেছিলেন, তা সীমাবদ্ধ এলাকা নয় এবং তিনি লকার রুমে প্রবেশ করেননি।

পেশাদার রেফারি সংস্থার কমিউনিকেশন পরিচালক ক্রিস রিভেট ইএসপিএনকে বলেন, ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কথা বলার পর নিশ্চিত করেছি, মেসি তাদের রুমে প্রবেশ করেননি।

মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানোও বলেছেন, মেসিকে হতাশ বা বিরক্ত দেখেননি। কোচের মতে, না, আমি কিছুই দেখিনি। সত্যি কথা বলতে, ম্যাচ শেষে আমি নিজেই লকার রুমে চলে গিয়েছিলাম।

এমনভাবে, মেসির বিরুদ্ধে ওঠা অনুপ্রবেশের অভিযোগকে পুরোপুরি খণ্ডন করল এমএলএস।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪