| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে ছাগল কিনে না দেওয়ায় স্ত্রীকে অপমান, অভিমানে আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৫ ইং | ২৩:৫৭:৩৪:অপরাহ্ন  |  ২৪৭৮২২৮ বার পঠিত
ঈদে ছাগল কিনে না দেওয়ায় স্ত্রীকে অপমান, অভিমানে আত্মহত্যা
ছবির ক্যাপশন: ঈদে ছাগল কিনে না দেওয়ায় স্ত্রীকে অপমান, অভিমানে আত্মহত্যা

রিপোর্টার্স২৪ ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালীতে স্বামীর সঙ্গে অভিমান করে বিলকিস আক্তার (২৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। 

রোববার (৮ জুন) দুপুর দেড়টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী আইস ফ্যাক্টরি রোডের ভাড়া বাসায় শয়ন কক্ষে তিনি আত্মহত্যা করেন। 

জানা গেছে, ৪ মাস আগে পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার আবেদুর রহমান বাড়ির রিকশাচালক আবু সৈয়দের মেয়ে বিলকিস আক্তারের সঙ্গে মো. জাহেদের সামাজিকভাবে বিয়ে হয়। 

কোরবানির ঈদে ছাগল কিনে না দেওয়ায় বিলকিসকে অপমান করা হয় বলে জানান আবু সৈয়দ। 

তিনি বলেন, আমার মেয়ের বিয়ের পর থেকে যতটুকু সাধ্য ছিল জামাইকে দিয়েছি। কোরবানির ঈদে কিছুই দিতে পারেনি বলে মেয়েকে অপমান করে কথা বলা হয়। মেয়েটা শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে।

বিলকিস আক্তার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মিয়ার বাপের বাড়ির সিএনজি অটোরিকশাচালক মো. জাহেদের স্ত্রী। তারা আইস ফ্যাক্টনি রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার এসআই মো.আলী বিন কাসিম বলেন, দুপুর আড়াইটার দিকে চমেক হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা বিলকিসকে মৃত ঘোষণা করেন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪