| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইগাতীতে ট্রান্সফরমারের তার চুরি, কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ২১:৩২:০৮:অপরাহ্ন  |  ৮৬৯ বার পঠিত
ঝিনাইগাতীতে ট্রান্সফরমারের তার চুরি, কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে তামার তার চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া পাতার মোড় এলাকায় কাজিম উদ্দিন মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এতে কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন স্থানীয় গ্রাহকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার তার খুলে নিয়ে যায়। সকালে বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পান। পরে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় গ্রাহক মো. রহমত আলী বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি এলাকায় বিদ্যুৎ নেই। পরে জানতে পারি ট্রান্সফরমারের তামার তার চুরি হয়েছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।”

ঝিনাইগাতী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আবাসিক প্রকৌশলী মো. সালেকুর রহমান বলেন, “রাংটিয়া পাতার মোড় এলাকায় একটি বিতরণ ট্রান্সফরমারের তামার তার চুরি হয়েছে। খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ট্রান্সফরমার মেরামত বা প্রতিস্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪