| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নব্য ফ্যাসিবাদরাই জামায়াত নেতা কাউছারকে হত্যা করেছে : ড. রেজাউল করিম

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৫ ইং | ১১:০৭:২৩:পূর্বাহ্ন  |  ১৬৯৮২৫৩ বার পঠিত
নব্য ফ্যাসিবাদরাই জামায়াত নেতা কাউছারকে হত্যা করেছে : ড. রেজাউল করিম
ছবির ক্যাপশন: সোমবার (৯জুন) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা জামায়াত আয়োজিত জামায়াত নেতা কাউছার আহমেদ মিলন হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, নব্য ফ্যাসিবাদরাই জামায়াত নেতা কাউছারকে হত্যা করেছে। ৫ আগস্টের পর থেকে যারা নব্য ফ্যাসিবাদ শুরু করেছে তারাই আমার ভাই কাউছার আহমেদ মিলন হত্যা কান্ডের সাথে জড়িত। অবিলম্বে দেশে নব্য ফ্যাসিবাদের অপকর্ম বন্ধ করা না হলে ফ্যাসিবাদ আওয়ামী লীগের মতো জনগণ তাদেরকেও বিতাড়িত করবে।

তিনি আরও বলেন, আমরা সবাই ফ্যাসিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। কিন্তু নতুন করে কোন ব্যক্তি বা দল ফ্যাসিবাদী চরিত্র ধারণ করুক এটা জনগণের প্রত্যাশা নয়। তাই অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। 

আইন সবার জন্য সমান। তাছাড়া সন্ত্রাসীদের কোন দল নেই। তাই আমরা আশা করবো অপরাধীদের ব্যাপারে বিএনপিও দলীয়ভাবে শাস্তি মূলক ব্যবস্থা করবে এবং মজলুমের পাশে দাঁড়াবে। 

সোমবার (৯জুন) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা জামায়াত আয়োজিত জামায়াত নেতা কাউছার আহমেদ মিলন হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা জামায়াত নেতা আবদুর রহমান, পৌর আমির এডভোকেট আবুল ফারাহ নিশান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যা পাটোয়ারীসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে শত-শত দলীয় নেতাকর্মী এ কর্মসূচিতে যোগ দেন। 

উল্লেখ্য ‌‘পূর্ব শত্রুতার জেরে’ হামলায় লক্ষ্মীপুরে জামায়াত নেতার মৃত্যুর অভিযোগে বিএনপির ১২ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে ২০ জনকে। রবিবার (৮ জুন) রাতে নিহতের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে মামলাটি করেন।

নিহত কাউছার আহমেদ রাজিবপুর এলাকার মৃত মমিন উল্যার ছেলে। তিনি বাঙ্গাখাঁ ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।


.

রিপোর্টার্স২৪/এস



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪