| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু, দুই দিনে মিলল ৬ লাশ

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৫ ইং | ১১:১৪:৫৪:পূর্বাহ্ন  |  ১৬৯৯৯৪৭ বার পঠিত
কক্সবাজারে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু, দুই দিনে মিলল ৬ লাশ
ছবির ক্যাপশন: কক্সবাজারের সমুদ্রসৈকতে

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের সমুদ্রসৈকতে গোসল করতে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে কলাতলী সৈকতে এমন হ্রদয়বিদারক ঘটনাটি ঘটেছে।

গতকাল রবিবার এবং আজ সোমবার দুপুর পর্যন্ত কক্সবাজার সৈকত থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। সাগর বর্তমানে উত্তাল রয়েছে।

সেই সঙ্গে সৈকতে সৃষ্টি হয়েছে চোরাবালি ও গুপ্তখালের। পর্যটকরা গোসল করতে নেমে চোরাবালি ও গুপ্তখালে পড়ে নিখোঁজ হয়ে যাচ্ছেন।

আজ সোমবার (৯ জুন) দুপুরে কলাতলী সৈকতে নিহত বাবা শাহিনুর রহমান (৬০) ও ছেলে সিফাত রহমান (২০)। তারা রাজশাহী সদরের বাসিন্দা।

ব্যবসায়ী শাহিনুর রহমান তার স্ত্রী ইয়াসমিন রহমান এবং দুই ছেলেকে সঙ্গে নিয়ে আজ সকালে রাজশাহী থেকে কক্সবাজারে আসেন। তারা কলাতলী সৈকতের আবাসিক হোটেল সি ক্রাউনে উঠেন। হোটেল থেকে নেমে সাগরে গোসল করতে গিয়েই বাবা-ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তাদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

লাশের ময়নাতদন্তের পর ইয়াসমিন তার স্বামী এবং ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরবেন।  

গতকাল রবিবারও দুজন মারা গেছেন সৈকতে। তাদের মরদেহ গত রাতে এবং আজ সকালে উদ্ধার করা হয়েছে। ওদিকে সৈকতের পৃথক স্থান থেকে আজ সকালে দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। 

জেলা প্রশাসনের নিয়োজিত বিচ কর্মী বেলাল কালের কণ্ঠকে জানান, আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাগরে গোসল করতে গিয়ে ভেসে যাওয়ার সময় উদ্ধারকর্মীরা পাঁচজনকে উদ্ধার করেছেন।


.

রিপোর্টার্স২৪/এস



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪