| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ প্রস্তাব অনুমোদন প্রধানমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৩:৩৯:৫৮:অপরাহ্ন  |  ৫১৯১৬৫ বার পঠিত
মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ প্রস্তাব অনুমোদন প্রধানমন্ত্রীর

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। বৈঠকে অর্থ, বাণিজ্য, স্থানীয় সরকার, আইনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এবং সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন।

সংক্ষিপ্ত এই বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত একটিমাত্র এজেন্ডা নিয়ে আলোচনা হয়। আলোচনার পর প্রস্তাবটি অনুমোদন দেয় মন্ত্রিসভা।

বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের জানান, কৃষিঋণ বিষয়ক প্রস্তাবনার অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রস্তাবের বিস্তারিত বিষয়াদি পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪