রিপোর্টার্স২৪ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্বর্ণের দাম আবারও বেড়েছে। দুর্বল মার্কিন ডলার এবং নিরাপদ বিনিয়োগের চাহিদি বৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা স্বর্ণে ঝুঁকছেন। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অনিশ্চয়তাও বাজারে প্রভাব ফেলছে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, গ্রিনিচ মান সময় ০৬:৩৯ পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৫% বেড়ে প্রতি আউন্স ৫,১৯৫.৯৯ ডলার এ পৌঁছেছে। এপ্রিল ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.২% কমে ৫,২১৩.৫০ ডলারে লেনদেন হয়েছে।
ওসিবিসির কৌশলবিদ ক্রিস্টোফার ওয়ং বলেন, শুল্কনীতি, ভূরাজনৈতিক উদ্বেগ এবং দুর্বল ডলারের কারণে বাজারে দামের পুনর্মূল্যায়ন হচ্ছে। তিনি জানান, চলতি সময়ে ডলারের ওঠানামা, শুল্ক সংক্রান্ত চমক এবং ফেডের নীতিগত অনিশ্চয়তার কারণে স্বর্ণের বাজারে আপাতত দুইমুখী প্রবণতা থাকতে পারে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, নতুন আরোপিত ১০% শুল্কের পরিবর্তে কিছু দেশের ক্ষেত্রে হার ১৫% বা তার বেশি হতে পারে। তবে নির্দিষ্ট দেশের নাম প্রকাশ করা হয়নি।
একই সঙ্গে ডয়েচে ব্যাংক জানিয়েছে, সোনার সঙ্গে সঙ্গে রুপা ও অন্যান্য হোয়াইট মেটালের দামও বৃদ্ধি পেয়েছে। ব্যাংকের পূর্বাভাস, বছরের শেষে প্রতি আউন্স রুপার দাম ১০০ ডলারে পৌঁছাতে পারে।
অন্যান্য ধাতুর বাজার:
স্পট সিলভার: ০.১% বেড়ে প্রতি আউন্স ৮৯.৪৮ ডলার
প্লাটিনাম: ০.৮% বেড়ে ২,৩০৫.২০ ডলার
প্যালাডিয়াম: ০.১% কমে ১,৭৯৩.৮৪ ডলার
বাজার বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন শুল্কনীতি, ভূরাজনৈতিক উত্তেজনা এবং ডলারের দুর্বলতার কারণে স্বর্ণ-সহ মূল্যবান ধাতুর বাজারে চলতি বছরের মধ্যে আরও ওঠাপড়া হতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম