| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোজার বাজারে স্বস্তি, কমেছে আলু-পেঁয়াজ-লেবুর দাম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১২:৩০:১৪:অপরাহ্ন  |  ৫১২৮৭৭ বার পঠিত
রোজার বাজারে স্বস্তি, কমেছে আলু-পেঁয়াজ-লেবুর দাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: রোজার প্রস্তুতি ও চাহিদার চাপ কমে যাওয়ায় রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম অনেকটাই নিম্নমুখী হয়েছে। বিশেষ করে লেবু, শসা, বেগুন, আলু ও পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

বাজার সূত্রে জানা গেছে, রোজার আগে মানুষ দুই-তিন সপ্তাহের বাজার একসঙ্গে করায় কিছু পণ্যের দাম বেড়ে যেত। বর্তমানে সেই চাপ নেই, স্কুল-কলেজে ছুটি শুরু হওয়ায় ঢাকায় মানুষের উপস্থিতিও কমছে। ফলে চাহিদা কমে বাজারে স্বস্তি ফিরেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, আলু প্রতি কেজিতে ১৫–২০ টাকায় এবং পেঁয়াজ ৪০–৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম ৫ টাকা ও পেঁয়াজের দাম ২০ টাকা কমেছে। লেবুর দামও হালকা হয়েছে আগে ১০০–১৫০ টাকা ছিল, এখন ৪০–৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। শসা ও বেগুনের দামও প্রতি কেজিতে ২০–৩০ টাকা কমেছে।

কাঁচা মরিচের দামও কমে গেছে। বৃহস্পতিবার ভালোমানের মরিচ খুচরায় ১২০ টাকায়, সাধারণ মানের ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শিম, ফুলকপি, মুলা, গাজর ও বাঁধাকপি সহ অন্যান্য সবজির দাম ৪০–৫০ টাকার মধ্যে স্থিতিশীল হয়েছে।

মুদি পণ্যের বাজারেও কিছুটা স্বস্তি দেখা গেছে। ছোলা কেজিতে ৮০–১০০ টাকায়, খোলা পাম তেল লিটারে ১৫০–১৬০ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল, চিনি ও অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

মাংস ও ডিমের বাজারেও দামের হালকা পতন লক্ষ্য করা গেছে। ব্রয়লার মুরগি কেজিতে ১৬৫–১৮০ টাকায়, সোনালি মুরগি ৩০০–৩২০ টাকায়, এবং ফার্মের ডিম ডজনপ্রতি ১১০–১১৫ টাকায় বিক্রি হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪