| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশু উপদেষ্টাদের অপকর্মের দায় সরকারের : কায়কোবাদ

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৫ ইং | ০৬:১৪:৪৪:পূর্বাহ্ন  |  ১৬৯০১৭২ বার পঠিত
শিশু উপদেষ্টাদের অপকর্মের দায় সরকারের : কায়কোবাদ
ছবির ক্যাপশন: শিশু উপদেষ্টাদের অপকর্মের দায় সরকারের : কায়কোবাদ

কুমিল্লা প্রতিনিধি :

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ বলেছেন, শিশু উপদেষ্টাদের কথা আমি বলতে চাই না। শুধু এতটুকু বলব- কোনো শিশুকে যদি তার অভিভাবক হাতে ছুরি ধরিয়ে দেয় এবং সেই শিশু যদি ছুরি দিয়ে কাউকে হত্যা করে এ জন্য কি শিশু দায়ী থাকবে? তেমনি করে শিশু উপদেষ্টাদের হাতে ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা যত অপকর্ম করবে এর জন্য দায়ী থাকবে এই সরকার। ভবিষ্যতে তাদের অপকর্মের বিচার করতে গিয়ে এই সরকারও আসামি হতে পারে।

সোমবার (৯ জুন) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে কায়কোবাদ বলেন, আপনারা এখন থেকে নির্বাচনের কাজে নেমে পড়ুন। নির্বাচন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আপনারা সবাই দোয়া করেন বিএনপি যেন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে পারে। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে।

কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে ও মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এফএম তারেক মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন। 



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪