রিপোর্টার্স২৪ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম ফেব্রুয়ারির মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রণালয়ের রোববার (১ মার্চ) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তাপর্যায়ে মূল্য নিম্নরূপ নির্ধারণ করা হলো:
ডিজেল: ১০০ টাকা প্রতি লিটার, অকটেন: ১২০ টাকা প্রতি লিটার, পেট্রোল: ১১৬ টাকা প্রতি লিটার এবং কেরোসিন: ১১২ টাকা প্রতি লিটার দাম নির্ধারণ করা হয়েছে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)-এর আলোকে।
রিপোর্টার্স২৪/আরকে