| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন ইস্যুতে আন্দোলন নয়, সরকারের সঙ্গে আলোচনা করতে নেতাদের পরামর্শ খালেদা জিয়ার

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৫ ইং | ১০:৫৯:১০:পূর্বাহ্ন  |  ১৬৯০৮৮৩ বার পঠিত
নির্বাচন ইস্যুতে আন্দোলন নয়, সরকারের সঙ্গে আলোচনা করতে নেতাদের পরামর্শ খালেদা জিয়ার
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : জাতীয় নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করে আসছে দলটি।

এবার উত্তপ্ত রাজনৈতিক এমন পরিস্থিতির মধ্যে বিএনপির কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরাসরি পরামর্শে আন্দোলনের ভাষা থেকে সরে এসে আলোচনা ও সংলাপের দিকে মনোযোগ দিচ্ছে বিএনপি।

ঈদুল আজহার রাতে (৭ জুন) খালেদা জিয়ার গুলশানের বাসভবনে দলীয় শীর্ষ নেতারা ঈদ শুভেচ্ছা জানাতে গেলে, তিনি বলেন, আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রাজনৈতিক সমাধান সম্ভব নয়, বরং দাবি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুজতে হবে। দলের ঘনিষ্ঠ সূত্র জানায়, সরকারকে আন্দোলনের হুঁশিয়ারি ও সংঘাতপূর্ণ কথা বার্তায় অসন্তোষ প্রকাশ করেন খালেদা জিয়া।

জানা যায়, ৯ জুন রাত ৮টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত নির্বাচনকাল, এবং ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে আলোচনা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (১০ জুন) সাংবাদিকদের জানান, লন্ডনে অবস্থানরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হতে পারে ১৩ জুন সকাল ৯টা থেকে ১১টার মধ্যে। এটি হবে একটি নির্দিষ্ট হোটেলে, যেখানে প্রধান উপদেষ্টা অবস্থান করবেন।

প্রসঙ্গত, ৬ জুন জাতির উদ্দেশে দেয়া ভাষণে ড. ইউনূস জানান, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে বিএনপি সেই সময়সূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা দাবি করছে, আবহাওয়া ও রমজান মাসের কারণে এপ্রিলের নির্বাচন বাস্তবসম্মত নয়। বরং ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়াই যুক্তিযুক্ত।

ড. ইউনূসের ভাষণের পর বিএনপি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কড়া সমালোচনা করলেও, পরে দলের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখা যায়। দলটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, চেয়ারপারসনের পরামর্শেই এই নমনীয় রূপ নেয়া হয়েছে। এখন আলোচনা ও সমঝোতাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক যদি বাস্তবায়ন হয়, তাহলে তা হবে দেশের রাজনীতির জন্য এক ইতিবাচক অগ্রগতি। তবে বৈঠকের সময়সূচি ও বাস্তবায়ন এখনও পুরোপুরি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে লন্ডন পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪