| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বর্ণবাজারে ফের আগুন, ২২ ক্যারেট ভরি ছাড়ালো ২ লাখ ৭৪ হাজার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১১:০২:০২:পূর্বাহ্ন  |  ৫০১০৭৯ বার পঠিত
স্বর্ণবাজারে ফের আগুন, ২২ ক্যারেট ভরি ছাড়ালো ২ লাখ ৭৪ হাজার

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের স্বর্ণবাজারে ফের দামের বড় উল্লম্ফন। ভরিপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১৪ টাকায়, যা গতকাল ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সংগঠনটির দাবি, তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ায় স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে। নির্ধারিত নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকায় বিক্রি হবে।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৭ হাজার ১৭৩ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। স্বর্ণ ও রুপার আন্তর্জাতিক দর প্রকাশকারী ওয়েবসাইট GoldPrice.org-এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৩৫৩ ডলারে অবস্থান করছে। এর আগে ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে দামের লাগামহীন বৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও রেকর্ড পরিমাণ দাম বাড়ানো হয়। ২৯ জানুয়ারি এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উন্নীত করা হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এবং একক বৃদ্ধিতে রেকর্ড।

স্বর্ণবাজারের এই টানা ঊর্ধ্বগতিতে ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ, আর ব্যবসায়ীরা বলছেন—আন্তর্জাতিক বাজারের প্রবণতাই ঠিক করবে আগামীর দাম।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪