| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১৩:০২:০৬:অপরাহ্ন  |  ৫০০৪৭৬ বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ড. এম আসলাম আলম সোমবার  (২ মার্চ) সকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।

ড. আসলাম আলম পদত্যাগপত্রে ব্যক্তিগত অনিবার্য কারণে পদত্যাগের কথা উল্লেখ করেছেন। তিনি পূর্বে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন।

২০১৬ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির ঘটনায় দেওয়া এক বক্তব্যের কারণে তাকে তখনকার আওয়ামী লীগ সরকার সরিয়ে দিয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে তাকে আইডিআরএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।

উল্লেখ্য, বিএনপি সরকারের গঠনের পর ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে গভর্নর করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪