| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুচকা খেয়ে টিস্যু না দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংর্ঘষে আহত ১৫

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৫ ইং | ১৩:০৭:০৫:অপরাহ্ন  |  ১৬৯৯২১৯ বার পঠিত
ফুচকা খেয়ে টিস্যু না দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংর্ঘষে আহত ১৫
ছবির ক্যাপশন: ফুচকা খেয়ে টিস্যু না দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংর্ঘষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুচকা খাওয়ার পর টিস্যু না দেওয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। সোমবার (৯ জুন) রাতে দুই ঘন্টাব্যাপী চলে উপজেলার পাঠানপাড়া এলাকায় এ সংঘর্ষ। 

স্থানীয়রা জানান, সরাইল পাঠানপাড়া এলাকায় শিশুদের রাইডের জন্য কয়েকটি প্রতিষ্ঠান গড়ে ওঠে। ঈদুল আজহা উপলক্ষে এ রাইডগুলোতে উপচে পড়া ভিড় ছিল। সেখানে ‘এরাবিয়ান ফুচকা হাউজ’ নামে একটি দোকানে কোট্টাপাড়া এলাকার রাব্বী নামে এক যুবক ফুচকা খান। খাওয়ার পর হাত মোছার জন্য তিনি টিস্যু চান। টিস্যু নেই জানালে এ নিয়ে দোকান মালিক মজিবুর পাঠানের সঙ্গে ওই যুবকের বাগবিতণ্ডা হয়। পরে ঘটনা হাতাহাতির পর্যায়ে চলে যায়।

এ খবর দুজনের নিজ নিজ এলাকা কোট্টাপাড়া এবং পাঠান পাড়ায় ছড়িয়ে পড়লে দুপক্ষ রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের পাঠানপাড়া এলাকায় সংঘর্ষের লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে কমপক্ষে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ওসি রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কতজন আহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি তিনি।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪