| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১১:৪০:৪৭:পূর্বাহ্ন  |  ৪৯০৬২৭ বার পঠিত
২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত শনিবারের পর সোমবারও স্বর্ণের দাম বাড়ানো হয়। তখন ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি দাঁড়ায় ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। গত সপ্তাহে দুই দফায় মোট ৫ হাজার ৪৮২ টাকা দাম বাড়ানো হয়েছিল। এবার এক দফায়ই বেড়েছে চার হাজার টাকার বেশি।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ দফা দাম বাড়ানো হয়েছে এবং ১২ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল- যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ১৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি হচ্ছে।

টানা মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়লেও আন্তর্জাতিক বাজার ও কাঁচামালের দামের ওপর নির্ভর করেই ভবিষ্যৎ সমন্বয় হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪