| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে অসহায়দের জন্য ২৩২টি পশু কোরবানি দিল জামায়াত

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৫ ইং | ১৪:২২:৩৮:অপরাহ্ন  |  ১৬৯৮৪৫৫ বার পঠিত
লক্ষ্মীপুরে অসহায়দের জন্য ২৩২টি পশু কোরবানি দিল জামায়াত
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে অসহায়দের জন্য ২৩২টি পশু কোরবানি দিল জামায়াত

লক্ষ্মীপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারো লক্ষ্মীপুরে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে গরুর মাংস বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে কোরবানির এই আয়োজন করেছে জেলা জামায়াত ইসলামী।

সংগঠনটির পক্ষ থেকে জেলাব্যাপী ১৫৯টি গরু, ৩৭টি ছাগল ও ২৬টি ভেড়া কোরবানি দেওয়া হয়। কোরবানির মাঠ থেকে স্থানীয় লোকজনের মাঝে মাংস বিতরণ করার পাশাপাশি স্থানীয় জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ মাংসের প্যাকেট তালিকা অনুযায়ি অসহায় লোকজনের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ।

তিনি জানান, লক্ষ্মীপুর জেলার প্রত্যেক উপজেলার বিভিন্ন ইউনিটের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য কোরবানির আয়োজন করা হয়। এতে জামায়াতের প্রচেষ্টায় প্রায় ২৮হাজার পরিবারের কাছে কোরবানির মাংস পৌঁছে দেয় জামায়াতের নেতাকর্মীরা।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী বলেন, আমরা একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সে লক্ষ্যে যারা কোরবানি দিতে পারে নি তাদের জন্য আমাদের পক্ষ থেকে কোরবানির আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য ছিলো ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়া। আশা করি সে লক্ষ্যে আমরা কিছুটা হলেও সার্থক হয়েছি। 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মাদ রেজাউল করিম বলেন, জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন। জামায়াত দারিদ্রমুক্ত সমাজ গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা লক্ষ্মীপুরকে একটি আধুনিক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে চাই। তাদের এ সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বেশি জোড়ালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪