| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১১:২৯:১৯:পূর্বাহ্ন  |  ৩৬১৭৬৪ বার পঠিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) এক গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় অংশ নেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

প্রধানমন্ত্রী সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন এবং তার সভাপতিত্বে সকাল ১০টায় মন্ত্রিপরিষদ সভা শুরু হয়। সভার মূল আলোচ্য বিষয়গুলো ছিল দেশের বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয় এবং সবশেষে প্রধানমন্ত্রী কমিটির অগ্রগতি পর্যালোচনা করেন।

দুপুর সাড়ে ১২টায় সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার পরিচালনার জন্য গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টায় দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত কার্যক্রমের অগ্রগতি, নতুন নীতি ও পরিকল্পনা এবং বাস্তবায়নের তদারকির বিষয়গুলো আলোচনা করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪