| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অতিরিক্ত কাজের অভিযোগে নেইমারের বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১২:০২:২৯:অপরাহ্ন  |  ৪৫০৯৭৯ বার পঠিত
অতিরিক্ত কাজের অভিযোগে নেইমারের বিরুদ্ধে মামলা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার-এর বিরুদ্ধে শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত নেইমারের বাসার রান্নাঘরের দায়িত্বে থাকা এক রাঁধুনি এই অভিযোগ তুলেছেন। তার দাবি, প্রতিদিন দীর্ঘ সময় ধরে তাকে কাজ করতে বাধ্য করা হতো।

রাঁধুনির অভিযোগ অনুযায়ী, তার নির্ধারিত কর্মঘণ্টা ছিল সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে বাস্তবে প্রায়ই রাত ১১টা, এমনকি কখনো মধ্যরাত পর্যন্ত রান্নাঘরে কাজ করতে হয়েছে তাকে। প্রতিদিন ১৫০ জনেরও বেশি মানুষের জন্য রান্না করতে হতো বলেও তিনি জানিয়েছেন।

অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন ওই রাঁধুনি।

প্রতিবেদনে বলা হয়, ওই রাঁধুনির মাসিক বেতন ছিল ৬৫৪ ইউরো। বর্তমানে তিনি ক্ষতিপূরণ হিসেবে ৪৩ হাজার ইউরো দাবি করেছেন, যা দিয়ে নিজের চিকিৎসা ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।

তবে এ বিষয়ে নেইমার স্থানীয় গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪