| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৩ বছর পর এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিডস

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ০৪:১৭:০৮:পূর্বাহ্ন  |  ৪৪৫৩৫৬ বার পঠিত
২৩ বছর পর এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিডস

স্পোর্টস ডেস্ক: দারুণ পারফরম্যান্সে লীডস ২৩ বছর পর প্রথমবারের মতো এফএ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোতে তারা ৩–০ গোলে হারিয়েছে নরউইচ সিটিকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিডস। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। গোল দুটি করেন সিন লংস্টাফ এবং গ্যাবরিয়েল গুডমুন্ডসন। শেষ দিকে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন জোয়েল পিরো।

এই জয়ের ফলে দীর্ঘদিন পর এফএ কাপের শেষ আটে জায়গা পেল লিডস। ১৯৮৭ সালের পর থেকে দলটি আর কোনো সেমিফাইনালে উঠতে পারেনি। এবার তারা সেই অপেক্ষা ভাঙার খুব কাছাকাছি পৌঁছে গেছে।

ম্যাচের শুরুতে লিডসের স্ট্রাইকার লুকাস মেচিয়া একটি গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) সিদ্ধান্তে তা বাতিল হয়। এরপরও আক্রমণের ধার কমায়নি স্বাগতিকরা।

প্রথম গোলটি আসে দারুণ এক সমন্বিত আক্রমণ থেকে। উইঙ্গার উইলফ্রিড  বল বাড়িয়ে দেন গুদমুন্ডসনের কাছে। তার ক্রস থেকে লংস্টাফ চমৎকার ভলিতে গোল করেন।

এরপর দ্বিতীয় গোলটি আসে দ্রুতগতির আক্রমণ থেকে। মিডফিল্ডার তানাকা মাঝমাঠ থেকে চমৎকার পাস দেন। সেই আক্রমণ থেকে তৈরি হওয়া সুযোগে গুদমুন্ডসন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে নরউইচ। কোচ ফিলিপ কয়েকটি পরিবর্তন এনে দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে লিডসের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা।

শেষদিকে এনমেচার তৈরি করা সুযোগ থেকে পিরোয়ে গোল করে ম্যাচের ভাগ্য চূড়ান্ত করে দেন।

লিডস কোচ ডানিয়েল ফার্ক ম্যাচ শেষে বলেন, কাপ প্রতিযোগিতায় জয় কখনো সহজ নয়। আজকের ম্যাচটা যেন ঠিক আমাদের পরিকল্পনা অনুযায়ীই হয়েছে।

এই জয়ের মাধ্যমে এফএ কাপের শেষ আটে জায়গা করে নিল লিডস ইউনাইটেড। এখন তাদের লক্ষ্য দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষা ভেঙে আবারও ওয়েম্বলির ফাইনালে পৌঁছানো।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪