| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১৩:০৪:২৯:অপরাহ্ন  |  ৪৫২৭৯৭ বার পঠিত
সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বর্তমানে এই সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থাকলেও তা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণের আবেদন করা হয়েছে।

রাষ্ট্রীয় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া আজ সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার ভিত্তিতেই এই আবেদন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি এলপিজির তুলনায় সরকারি এলপিজির দাম কম হওয়ায় ‘ক্রসফিলিং’ বা অবৈধভাবে সিলিন্ডার পরিবর্তনের ঘটনা বেড়ে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বিপিসির মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি একই সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিল। সে সময়ও ক্রসফিলিং বন্ধ করা, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন ব্যয় এবং অপারেশন খরচ বৃদ্ধির যুক্তি দেখানো হয়েছিল। তবে সেই আবেদন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নাকচ করে দেয়।

জ্বালানি খাত সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি এলপিজির দাম বেসরকারি খাতের কাছাকাছি নেওয়া হলে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। অন্যদিকে বিপিসির দাবি, দামের বড় পার্থক্যের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা সরকারি গ্যাস বেসরকারি সিলিন্ডারে ভরে বিক্রি করছে। এই অনিয়ম বন্ধ করতেই মূল্য সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪