| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ অবৈধ মোটরসাইকেল জব্দ

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৫ ইং | ১৪:৩২:৪৭:অপরাহ্ন  |  ১৬৯৭০৬১ বার পঠিত
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ অবৈধ মোটরসাইকেল জব্দ
ছবির ক্যাপশন: চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ অবৈধ মোটরসাইকেল জব্দ

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেক পোস্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ী চালানো, হেলমেট বিহনী মোটরসাইকেল চালোনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। এ সময় ৬০টি যানবাহনে তল্লাশি করা হয়।

বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার গৃদকালিন্দিয়া বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ চেক পোস্ট বসানো হয়। এদিন সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, চেক পোস্টে ৬০টি যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় ৪ মোটর সাইকেল আরোহীর কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আর লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করে থানায় পাঠানো হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪