| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশকে করদ রাজ্যে পরিনত করার ষড়যন্ত্র করছে : রফিকুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৫ ইং | ১৫:২৫:২৯:অপরাহ্ন  |  ১৬৯৭২২৭ বার পঠিত
প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশকে করদ রাজ্যে পরিনত করার ষড়যন্ত্র করছে  : রফিকুল ইসলাম খান
ছবির ক্যাপশন: প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশকে করদ রাজ্যে পরিনত করার ষড়যন্ত্র করছে : রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশকে স্বাধীনতার পর থেকেই নিজেদের করদ রাজ্যে পরিনত করার ষড়যন্ত্র করছে প্রতিবেশী রাষ্ট্র। সবসময়ে এই দেশে তারা তাদের পুতুল সরকার কায়েমের চেষ্টা করেছে।

বুধবার (১১ জুন) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠে স্থানীয় জামায়াতে ইসলামির ঈদ পূর্নর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি বলেন, ২০০৬ সালে জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের সময় ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে, ওয়ান ইলেভেন ঘটানো হয়। ঐ সময়ে ক্ষমতায় আসে ভারতের সেবাদাস মঈন উদ্দিন-ফখরুদ্দিনেরা। যারা ভারতের প্রেসক্রিপশনে জালিয়াতি করে দুই তৃতীয়াংশ আসন দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় এনেছিল।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় এসে ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে প্রথম টার্গেট করেছিল জামায়াতে ইসলামিকে। ইসলামি শক্তি জামায়াতকে দুর্বল করতেই মিথ্যা অভিযোগে, বিচারের নামে অবিচার করে জামায়াত নেতাদের হত্যা করেছে।

উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামির আমির অধ্যক্ষ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি খাইরুল ইসলাম, সংখ্যালঘু প্রতিনিধি সাবেক কমিশনার শ্রী বাবুল সূত্রধর প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪