| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংখ্যালঘু নির্যাতন বেশি হয়েছে আওয়ামী লীগ আমলে: খন্দকার নাসিরুল

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৫ ইং | ১৫:৪৯:০৯:অপরাহ্ন  |  ১৬৯৭৭২৫ বার পঠিত
সংখ্যালঘু নির্যাতন বেশি হয়েছে আওয়ামী লীগ আমলে: খন্দকার নাসিরুল
ছবির ক্যাপশন: সংখ্যালঘু নির্যাতন বেশি হয়েছে আওয়ামী লীগ আমলে: খন্দকার নাসিরুল

ফরিদপুর প্রতিনিধি : কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, সংখ্যালঘু নির্যাতন আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি হলেও, কোন বিচার তারা পায়নি আওয়ামী লীগ সরকারের কাছে। বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। এই শব্দটি আওয়ামী লীগের শব্দ।

বুধবার (১১ জুন) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বোয়ালমারী জর্জ একাডেমী স্কুলে বোয়ালমারী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদের। আমার শরীরেও যে রক্ত প্রবাহিত হয়, আপনাদের শরীরেও একই রক্ত প্রবাহিত হয়। এটাই আমাদের সবচাইতে বড় পরিচয়।

তিনি আরও বলেন, আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা যে বর্ণেরই হই না কেন, আমরা কেউ সংখ্যালঘু নই। আমরা সকলেই সমান, আমরা সকলে এ দেশের মানুষ।

এসময় বক্তারা সংখ্যালঘুদের আগামী দিনে সংগ্রামী ভূমিকা পালনের আহ্বান জানান।

ফরিদপুর জেলা পূজা উদযাপন ফন্টের যুগ্ম আহ্বায়ক সঞ্জয় সাহার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪