| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৫ ইং | ২১:০৩:১০:অপরাহ্ন  |  ১৬৮৭৫৩০ বার পঠিত
চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
ছবির ক্যাপশন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি সংগৃহিত।

সিনিয়র রিপোর্টার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন। চীন সরকারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চলতি মাসের শেষে চীন সফরে যাবেন। সফরটি হচ্ছে চীন সরকারের আমন্ত্রণে।

তবে বিএনপির পক্ষ থেকে সফরের নির্দিষ্ট তারিখ, অংশগ্রহণকারী সদস্যদের তালিকা এবং সফরের বিস্তারিত কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সফরকালে চীনের কমিউনিস্ট শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পাবে বলেও জানান বিএনপির নেতারা।

নেতারা আরও বলছেন, এই সফরের মাধ্যমে বিএনপির আন্তর্জাতিক মিত্র চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে চীন। ফলে দলগতভাবে এবং আগামী দিনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসলে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এই সফর কাজে লাগবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪