| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৪:০৩:৪১:অপরাহ্ন  |  ৪৩৯১৩৬ বার পঠিত
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি।

তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচটি ঘিরে দুই দলের মধ্যেই রয়েছে বাড়তি উত্তেজনা। ঘরের মাঠে সিরিজ শুরু হওয়ায় ভালো শুরু করতে মরিয়া বাংলাদেশ দল। অন্যদিকে সফরকারী পাকিস্তানও চায় প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে।

প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করতে পারলে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। তিন ম্যাচের সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪