| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুরে নাহিদের ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৬:৪১:২০:অপরাহ্ন  |  ৪৩৮৯৮৯ বার পঠিত
মিরপুরে  নাহিদের ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং করে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। নিজের ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন তিনি।

২২.১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৭৭ রান। এর মধ্যে প্রথম পাঁচটি উইকেটই শিকার করেছেন নাহিদ রানা।

ইনিংসের শুরুতে নতুন বলে নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেট পাননি অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ফলে সপ্তম ওভারে স্পিন আক্রমণে যান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তবে সেখান থেকেও উইকেটের দেখা মিলছিল না।

পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনের পরিবর্তে নাহিদ রানাকে আক্রমণে আনেন মিরাজ। বোলিংয়ে এসেই দলকে প্রথম সাফল্য এনে দেন তিনি। ওভারের শেষ বলে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন ওপেনার সাহিবজাদা ফারহান। ২৭ রান করা এই ব্যাটার ফিরলে ভাঙে পাকিস্তানের ৪১ রানের উদ্বোধনী জুটি।

এরপর নিজের পরবর্তী চার ওভারের প্রতিটিতেই উইকেট তুলে নেন নাহিদ। তার শিকার হন শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। এতে মুহূর্তেই ভেঙে পড়ে পাকিস্তানের টপ অর্ডার।

১৯তম ওভারে উইকেটের তালিকায় নাম লেখান অধিনায়ক মিরাজও। তার বলে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন আব্দুল সামাদ। পরে ২৩তম ওভারে হোসাইন তালাতকে লেগ বিফোরের ফাঁদে ফেলে পাকিস্তানকে আরও চাপে ফেলেন মিরাজ।

সব মিলিয়ে নাহিদ রানার আগুনে বোলিংয়ে শুরুতেই বড় বিপর্যয়ে পড়েছে পাকিস্তান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪