| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারও দুঃসংবাদ পেলেন নেইমার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৪:৪১:৫৩:অপরাহ্ন  |  ৩২৩৬৫৫ বার পঠিত
আবারও দুঃসংবাদ পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিল জাতীয় দলে খেলতে পারেননি নেইমার জুনিয়র। চলতি মাসে তিনি প্রীতি ম্যাচের জন্য প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন, তবে আবারও বড় দুঃসংবাদ বয়ে আনলেন এই তারকা ফরোয়ার্ড।

মূল দলে ডাক পাওয়ার ঠিক মুহূর্তে মাংসপেশির চোটে পড়ায় নেইমারের বিশ্বকাপ প্রস্তুতি নতুন সংকটে পড়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য প্রথমবারের ৪৮ দলীয় ফুটবল বিশ্বকাপ-এর জন্য ব্রাজিল হেক্সা মিশনে মাঠে নামবে। এর প্রস্তুতি হিসেবে ২৬ মার্চ ফ্রান্স এবং ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

প্রাথমিক স্কোয়াডে ৩৪ বছর বয়সী নেইমারের নাম থাকলেও চোটের কারণে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া অনিশ্চিত। এই পরিস্থিতিতে নেইমারের বিশ্বকাপ খেলার স্বপ্নও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

বুধবার (১১ মার্চ) ব্রাজিলের শীর্ষ লিগ সিরিআয় মিরাসলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। নেইমার ম্যাচে অংশ নিতে পারেননি, যা তার ফিটনেসের বিষয়ে কোচ কার্লো আনচেলত্তি-কে আশ্বস্ত করতে ব্যর্থ হওয়ার ইঙ্গিত দিয়েছে।

ব্রাজিল ১৬ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবে। ১৫ মার্চ করিন্থিয়ান্সের বিপক্ষে নেইমার মাঠে ফিরলেও গ্যালারিতে থাকবেন না ব্রাজিল কোচ। যদি ফিটনেস নিয়ে কোচকে আশ্বস্ত করতে না পারেন, তবে চূড়ান্ত দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন থাকছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪