| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিয়েতনামে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন হামজা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৯:০১:২০:অপরাহ্ন  |  ৩২৩৩৫৭ বার পঠিত
ভিয়েতনামে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন হামজা

স্পোর্টস ডেস্ক: এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেল বাংলাদেশ দল। ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। বাফুফের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তিনি সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন।

বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু আজ জানিয়েছেন, আগামী ১৬ মার্চ থেকে ঢাকার একটি অভিজাত হোটেলে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও হামজা এখন মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত। 

তিনি বলেন, ‘হামজা এখন সম্পূর্ণ সুস্থ। আগামী ২২ মার্চ ভিয়েতনামে সে সরাসরি দলের সঙ্গে যোগ দেবে। সেখান থেকেই সে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে ভ্রমণ করবে।’

হামজা চৌধুরী ছাড়াও এই মিশনের জন্য আরও চারজন প্রবাসী ফুটবলারকে দলে পাচ্ছে বাংলাদেশ। বাফুফের তথ্যমতে জায়ান ১৪ মার্চ,  সমিত ১৫ মার্চ এবং  ফামিদুল ১৬ মার্চ ঢাকায় পৌঁছাবেন। আর তারেক কাজী নির্ধারিত সময়ে দলের ক্যাম্পে যোগ দেবেন।

এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশা আগেই শেষ হয়ে যাওয়ায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি এখন বাংলাদেশের জন্য কেবলই নিয়ম রক্ষার। তবে এই ম্যাচের আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে ফিফা টায়ার-১-এর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজরা। ভারত ও হংকংয়ের বিপক্ষে আগের ম্যাচগুলোতে কাঙ্ক্ষিত ফল না আসলেও, হামজা ও অন্যান্য প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে ভিয়েতনাম ও সিঙ্গাপুরকে হারিয়ে র‍্যাংকিংয়ে উন্নতি এবং সম্মানজনকভাবে আসর শেষ করতে চায় বাংলাদেশ।

বাবু আরও জানান, দলের চূড়ান্ত তালিকা এবং অন্যান্য বিস্তারিত তথ্য খুব শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪