| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপে অংশ নিলে ইরান ফুটবল দলের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে : ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১২:৪৫:২০:অপরাহ্ন  |  ৩১৪৭৯৬ বার পঠিত
বিশ্বকাপে অংশ নিলে ইরান ফুটবল দলের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে : ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  বৃহস্পতিবার(১২ মার্চ) সতর্ক করে দিয়েছেন যে আসন্ন বিশ্বকাপে অংশ নিলে ইরানের ফুটবল দলের ‘জীবন ও নিরাপত্তা’ ঝুঁকিতে পড়তে পারে। 

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ইরানের জাতীয় ফুটবল দল বিশ্বকাপে স্বাগত, কিন্তু আমি সত্যিই মনে করি না যে তাদের সেখানে থাকাটা উপযুক্ত, তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্যই।’

২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলার পর শুরু হওয়া এই যুদ্ধ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত এই গ্রীষ্মের পুরুষ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি করেছে।

ইনফান্তিনো মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর লিখেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় জানিয়েছেন  ইরানি দলকে অবশ্যই যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্টে অংশ নিতে স্বাগত জানানো হবে।

ইনফান্তিনো গত ডিসেম্বরে একটি ফিফা শান্তি পুরস্কার তৈরি করেছিলেন এবং সেটি ট্রাম্পকে দিয়েছিলেন। এই সপ্তাহে ট্রাম্প অস্ট্রেলিয়ায় ইরানি নারী ফুটবলারদের বিষয়েও মত দিয়েছিলেন। তিনি তাদের আশ্রয় দেওয়ার পক্ষে কথা বলেছিলেন। জাতীয় সংগীত না গাওয়ায় দেশে ফিরলে বিপদে পড়তে পারেন এই ভয়ে পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে অস্ট্রেলিয়া তাদের আশ্রয় দিয়েছে। 

রিপোর্টার্স ২৪/ এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪