| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৪:১৫:৩৪:অপরাহ্ন  |  ৩১৪১৭৯ বার পঠিত
সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: প্রথম ওয়ানডের মতো সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতলেন মেহেদী হাসান মিরাজ। সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে শুরুতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ভালো সূচনা করেছে। আজ দ্বিতীয় ম্যাচে টাইগারদের লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা। ম্যাচের জন্য দুই দলের একাদশ অপরিবর্তিত রাখা হয়েছে।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

দুই দলের শক্তি ও আগের ম্যাচের পারফরম্যান্স দেখলে দ্বিতীয় ওয়ানডেও উত্তেজনাপূর্ণ হতে চলেছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪