| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের ওপেনিং ভেঙে দিলেন মিরাজ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৫:৪২:৪৯:অপরাহ্ন  |  ৩১৪০৬৪ বার পঠিত
পাকিস্তানের ওপেনিং ভেঙে দিলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা দারুণভাবে করেছিল পাকিস্তান। আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেন ওপেনার সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। বিশেষ করে সাদাকাতের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান দল।

তবে সেই দাপুটে শুরুতে ব্রেক টানেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ১৩তম ওভারে সাদাকাতকে আউট করে পাকিস্তানের বিপজ্জনক হয়ে ওঠা ওপেনিং জুটি ভেঙে দেন তিনি।

আউট হওয়ার আগে মাত্র ৪৬ বলে ৭৫ রান করেন মাজ সাদাকাত। তার দৃষ্টিনন্দন ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। এর আগে মাত্র ৩১ বলেই ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন এই পাকিস্তানি ব্যাটার।

এই দুই ওপেনারের ব্যাটে ভর করে পাকিস্তান গড়ে তোলে ১০৩ রানের উদ্বোধনী জুটি। তবে মিরাজের আঘাতে সেই জুটি ভেঙে গেলে ম্যাচে কিছুটা স্বস্তি ফিরে পায় বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১১১ রান। ক্রিজে রয়েছেন সাহিবজাদা ফারহান ও শামিল হোসেন।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পাওয়ায় এই ম্যাচেই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪