স্পোর্টস ডেস্ক: মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য বন্ধ থাকার পর খেলা আবার শুরু হতে যাচ্ছে। সূচনামতে, বাংলাদেশকে জয়ী হতে হবে ২৪৩ রানের লক্ষ্য পূরণ করে। খেলা হবে ৩২ ওভারের ফরম্যাটে এবং নতুন সময়সূচি অনুযায়ী ৯:৩৫ মিনিটে পুনরায় শুরু হবে।
মাঠ প্রস্তুতির বিষয়ে তথ্য দেন মাহমুদুল হাসান। তিনি জানান, মাঠ শুকানোর কাজ চলছে। দুটি সুপার সাপার ঘুরছে মাঠে, এবং মাঠকর্মীরাও দ্রুত কাজ করছেন। বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাওয়া ফ্লাডলাইটগুলোও ধীরে ধীরে জ্বালানো হচ্ছে।
অন্যদিকে, তারেক মাহমুদ জানান, বর্তমানে কোনো বৃষ্টি নেই। এখন কভার সরানোর কাজ চলছে। মাঠ সম্পূর্ণ প্রস্তুত হলে খেলা ৯:৪৫ মিনিটে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিএলএস মেথড অনুযায়ী বাংলাদেশের লক্ষ্যও ঠিক করা হয়েছে। নতুন লক্ষ্য অনুযায়ী, ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ হবে ১৯৯, ৩০ ওভারে ২৩৮ এবং ৪০ ওভারে ২৬১ রান।
মিরপুর থেকে জানা গেছে, বৃষ্টি থেমে গেছে, তবে উইকেট এখনও কাভারে ঢাকা রয়েছে। বিজলিজনিত দুর্ঘটনা এড়াতে ফ্লাডলাইট জ্বলছে শুধুমাত্র একটি টাওয়ারে।
যদি খেলা বৃষ্টির কারণে আবার বন্ধ হয়ে যায়, তবে আম্পায়াররা ১০:৫৫ পর্যন্ত অপেক্ষা করবেন। এই সময়ের মধ্যে খেলা শুরু করা সম্ভব না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি