| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লন্ডনের বৈঠক গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রিজভী

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৫ ইং | ০৯:২৭:০৫:পূর্বাহ্ন  |  ১৬৮৭১৪৯ বার পঠিত
লন্ডনের বৈঠক গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রিজভী
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  

বৃহস্পতিবার (১২ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাটকৃত অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়াল করতে বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

যুক্তরাজ্যে আওয়ামী লীগ আমলের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সাবেক ভূমিমন্ত্রীর সম্পদের বিষয়টি আড়াল করতে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, টাকা পাচার করে যারা বিভিন্ন দেশে আরাম আয়েশে বসবাস করছে তাদের বিচার হওয়া উচিত। 

বিদেশি নাগরিকদের বাংলাদেশি বলে ভারত পুশইন করছে বলেও দাবি করেন রিজভী আহমেদ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪