| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা মুনির হোসেনের মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৫ ইং | ১২:৫০:২৬:অপরাহ্ন  |  ১৬৯৬৪৭৫ বার পঠিত
বাউফলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা মুনির হোসেনের মতবিনিময়
ছবির ক্যাপশন: সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সভা বিএনপি কেন্দ্রীয় নেতার

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে বৃহস্পতিবার (১২ জুন) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো: মুনির হোসেন।

সভায় মুনির হোসেন বলেন, সকল ধর্মের দল বিএনপি, আর বিএনপি কোন মানুষের সাথে অবিচার করেনা। আমার দলের নেতাকর্মী যারা আছেন তারা সকল মানুষের সথে সদাচরণ  করবেন। এমন কোন আচরণ করবেন না যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন জনগনের দাবি।

তিনি আরও বলেন, আমি যদি এ আসন থেকে নমিনেশন পাই, এমপি হই, তাহলে কোন ঘুষ দুর্ণীতি করবোনা। কারো হক নষ্ট করবোনা। বাউফলের উন্নয়নে সর্বদা নিয়োজিত থাকবো।

বিএনপির এই নেতা সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি যখন ঢাবিতে পড়াশুনা করেছি, একটা হলের ভিপি ছিলাম, তখন থেকে আমার সাংবাদিকদের সাথে সখ্যতা ছিল। আপনাদের সাথেও আমার সখ্যতা থাকবে। আমি যদি এমপি হই তা হলে আপনাদের স্বাধীন লেখুনিতে বাধা দিবোনা। আমি দুর্নীতি করলে আপনারা লিখবেন। আমি বাধা দিবোনা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুনির হোসেন বলেন, জনগন দ্রুত নির্বাচন  চায়। আমরাও চাই। অন্তর্বর্তীকালিন সরকার চাইলে আগামী ডিসেম্বরের  মধ্যে  দেশে জাতীয় নির্বাচন  দিতে পারেন।

এসময় বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি সিকদার, বাউফল পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪