| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কার মেয়েরা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ২১:২৭:০৮:অপরাহ্ন  |  ২৬৭৫৯৮ বার পঠিত
বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কার মেয়েরা

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে এপ্রিল মাসে ব্যস্ত থাকবে শান্ত, লিটন ও মিরাজরা। একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত থাকবে নিগার সুলতানা ও ফাহিমা খাতুনরা। 

সীমিত ওভারের সিরিজ খেলতে আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। আজ বিসিবি এই সফরের সূচি প্রকাশ করেছে।

২০১১ সালে সর্বশেষ নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলেছিল শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। তার আগে ২০০৯ সালে মেয়েদের ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলেছিল তারা।

বাংলাদেশের মাটিতে এই প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী ১৭ এপ্রিল ঢাকায় পৌঁছে ওইদিনই রাজশাহী চলে যাবে লঙ্কান ক্রিকেটাররা। সেখানে ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলনের পর ২০ এপ্রিল থেকে শুরু হবে দুই দলের জমজমাট লড়াই।

২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২২ ও ২৫ এপ্রিল সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। সব কটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

ওয়ানডে সিরিজ শেষে ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। একদিন অনুশীলন করে ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। পরের দুটি ম্যাচ মাঠে গড়াবে ৩০ এপ্রিল ও ২ মে। টি-টোয়েন্টি সিরিজের সব কটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪