| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উলভস এর সঙ্গে ড্র করে ব্রেন্টফোর্ডের ইউরোপা পথে ধাক্কা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ০৮:৩৭:১১:পূর্বাহ্ন  |  ২৬৫৮৩৫ বার পঠিত
উলভস এর সঙ্গে ড্র করে ব্রেন্টফোর্ডের ইউরোপা পথে ধাক্কা

স্পোর্টস ডেস্ক: ব্রেন্টফোর্ডউলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স-এর ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে ২–২ সমতায় শেষ হয়েছে ম্যাচ। জয়ের কাছাকাছি থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করায় ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাওয়ার লক্ষ্যে ব্রেন্টফোর্ডের পথে বড় ধাক্কা লাগল।

ম্যাচের শুরুতে দারুণ ছন্দে ছিল ব্রেন্টফোর্ড। প্রথমার্ধে তারা সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ব্রেন্টফোর্ডের হয়ে প্রথম গোলটি করেন মাইকেল কায়োডে। পরে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিল দলে সদ্য ডাক পাওয়া স্ট্রাইকার ইগর থিয়াগো, যা ছিল তার টানা চার ম্যাচে চতুর্থ গোল।

প্রথমার্ধে দুই গোল হজম করলেও শেষ দিকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় উলভস। বিরতির ঠিক আগে গোল করে দলকে ম্যাচে ফেরান অ্যাডাম আর্মস্ট্রং। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়াতে থাকে তারা।

ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় হিসেবে নেমে সমতায় ফেরান তলু আরোকোদারে। তিনি গোল করে স্কোরলাইন ২–২ করেন। কিছুক্ষণ পর তার আরেকটি হেড ক্রসবারে লেগে ফিরে আসে, যা হলে উলভসই এগিয়ে যেতে পারত।

উলভসের কোচ রব এডওয়ার্ডস বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও দল হাল ছাড়েনি। “আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। সমর্থকরাও দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা শেষ পর্যন্ত চেষ্টা করছে,” বলেন তিনি।

অন্যদিকে ব্রেন্টফোর্ডের কোচ কিথ অ্যান্ড্রুজ বলেন, প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে মৌলিক বিষয়গুলো ঠিকভাবে করতে পারেনি তার দল, যার ফলেই ম্যাচ হাতছাড়া হয়েছে।

শেষদিকে ব্রেন্টফোর্ডের বদলি খেলোয়াড় রিস নেলসন হেড থেকে একটি ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ফলে শেষ পর্যন্ত দুই দলকেই সমতায় সন্তুষ্ট থাকতে হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪