| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেইমার বাদ ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১০:৪২:১৯:পূর্বাহ্ন  |  ২৬৫৫৪৮ বার পঠিত
নেইমার বাদ ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের আগে সময় ফুরিয়ে আসছে, তাই দল গোছাতে এখনই চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। মার্চের প্রীতি ম্যাচকে সামনে রেখে ঘোষিত স্কোয়াডে এসেছে বড় চমক প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত জায়গা পাননি তারকা ফুটবলার নেইমার জুনিয়র।

সোমবার রাতে ঘোষণা করা ২৬ সদস্যের এই দলে নেইমারের অনুপস্থিতি ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছিল, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি। কিন্তু চূড়ান্ত তালিকায় নাম না থাকায় সেই আশায় ভাটা পড়েছে।

এই দল নিয়েই আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্স জাতীয় ফুটবল দল-এর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ৩১ মার্চ অরল্যান্ডোতে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দল-এর।

তবে নেইমারের অনুপস্থিতির মাঝেও দলে নতুন উত্তেজনা তৈরি করেছেন তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার তাকে দলে ডেকেছেন আনচেলত্তি। পাশাপাশি প্রথমবার সুযোগ পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো এবং রায়ান। অভিজ্ঞতার দিক থেকে দলে ফিরেছেন দানিলো ও ইবানেজও।

অন্যদিকে ইনজুরির কারণে দলে জায়গা হয়নি এডার মিলিটাও, ব্রুনো গুইমারেস এবং এস্তেভাও-এর। আর বড় ধাক্কা হিসেবে বিশ্বকাপ খেলার সম্ভাবনাই শেষ হয়ে গেছে রদ্রিগো গোয়েস-এর, ফলে তিনিও দলে নেই।

স্কোয়াড নির্বাচন প্রসঙ্গে আনচেলত্তি জানান, ইনজুরি পরিস্থিতি বিবেচনায় রেখেই দল সাজানো হয়েছে। যারা পুরোপুরি ফিট, তারাই সুযোগ পেয়েছে। সামনে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ তাই শারীরিকভাবে প্রস্তুত খেলোয়াড়দেরই বেছে নেওয়া হয়েছে।

নেইমারকে বাদ দেওয়ার কারণ নিয়ে সরাসরি কিছু না বললেও জানা গেছে, সাম্প্রতিক ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামতে না পারায় তাকে পর্যবেক্ষণের সুযোগ পাননি কোচ। ফলে শেষ পর্যন্ত তাকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুনদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে আনচেলত্তি বলেন, নতুন খেলোয়াড়রা জাতীয় দলের পরিবেশে কেমন মানিয়ে নেয়, সেটি দেখা গুরুত্বপূর্ণ। আমরা তাদের পারফরম্যান্স সম্পর্কে অবগত এবং ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই তাদের সুযোগ দেওয়া হচ্ছে।

ফ্রান্স ও ক্রোয়েশিয়া ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো, এডারসন

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস, ওয়েসলি

মিডফিল্ডার: অ্যান্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনিয়ো, গ্যাব্রিয়েল সারা

ফরোয়ার্ড: এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪