| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈঠক সফল, জাতিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখালেন দুই নেতা: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৫ ইং | ১৩:২৬:৪৩:অপরাহ্ন  |  ১৬৯৫০৭২ বার পঠিত
বৈঠক সফল, জাতিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখালেন দুই নেতা: মির্জা ফখরুল

সিনিয়র রিপোর্টার : মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই বৈঠকে পর একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে আমাদের দুই নেতার বৈঠকটি অত্যন্ত সৌহার্দপূর্ণ ও অত্যন্ত সুন্দর পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর শুক্রবার (১৩ জুন) বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলশান বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে  সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বৈঠকের আলোচনা বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচনের ইস্যু। সেখানে তারেক রহমানের প্রস্তাব ছিল, আগামী এপ্রিলে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছিল, সেটা উপযুক্ত সময় নয় বিধায় এগিয়ে নিয়ে আসা। সেখানে জাতি অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন, তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, এর মাধ্যমে তারেক রহমান আবার প্রমাণ করলেন, রাষ্ট্রনায়কোচিত গুণগুলো তার মধ্যে রয়েছে। প্রথম একটি বৈঠকে যেটা গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে তিনি সফল হয়েছেন। আমি আমার দলের পক্ষ থেকে সব নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে সেটেলমেন্ট ছিল, একটা যে সব কিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থা থেকে কাটিয়ে তিনি এবং তারেক রহমান এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, অতীতে যেসমস্ত ছোটখাটো কথা-বার্তা হয়েছে, সেগুলোকে ভু্লে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতিদ্রুত একটা নির্বাচন যেটা বলা হয়েছে যে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে  সেই নির্বাচনে সুষ্ঠুভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙক্ষা সেটা পূরণ করতে পারি এবং ১৫ বছরেরে এই ফ্যাসিস্টদের ধ্বংস করা ধ্বংসস্তূপের মধ্যে যে কাঠামো সেই কাঠামোকে নতুন করে একটা গণতান্ত্রিক কাঠামোতে রূপান্তরিত করতে পারি।


রিপোর্টার্স ২৪/ এম/এম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪